জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় বাজুসের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে জুয়েলারি দোকানে একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।সমিতির কার্যনির্বাহী কমিটি ও জুয়েলারি বা স্বর্ণালংকার ব্যবসায়ীদের এক যৌথ সভায় এই উদ্বেগ জানান নেতারা। ঢাকায় বায়তুল মোকাররমে সমিতির নিজস্ব কার্যালয়ে গত বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দিলীপ রায়।সভায় জুয়েলারি দোকানে অব্যাহত ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার ও ডাকাতির ঘটনা রোধের দাবি জানানো হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়াসহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে স্মারকলিপি প্রদান এবং ডাকাতির প্রতিবাদে সব মার্কেটের সামনে ব্যানার টানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।