জেএফসিএল থেকে দুই দিন পর সার পরিবহন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) দুই দিন পর গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টায় আবার ট্রাকযোগে সার পরিবহন শুরু হয়েছে।মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন গত মঙ্গলবার ভোর ছয়টা থেকে টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করায় জেএফসিএল থেকে এ দুই দিন সার পরিবহন বন্ধ থাকে।জেএফসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল বারী জানান, শ্রমিকদের দুই দিনের কর্মবিরতি শেষে বৃহস্পতিবার ভোরে সার পরিবহন শুরু হয়েছে।