জেএফসিএলে মজুরি কমিশনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) শ্রমিক-কর্মচারীরা মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে গতকাল বিক্ষোভ-সমাবেশ করেছে।জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে কারখানার প্রধান ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে তারা বিক্ষোভ করে। সমাবেশে অন্যদের মধ্যে জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মন্টু মিয়াসহ আবদুর রহিম মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।