জেট্রোর মহাপরিচালকের বাংলাদেশ সফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশনের (জেট্রো) বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের মহাপরিচালক তাকাশি তাকা সুচিয়া সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন।তিন দিনের এ সফরে তাকাশি তাকা সুচিয়া ঢাকা অবস্থানকালে স্থানীয় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশে কর্মরত জাপানের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাংলাদেশের সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।জেট্রোর বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের মহাপরিচালক হিসেবে তাকাশি তাকা সুচিয়া উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি উন্নয়নসহ জাপানের বাজারে এসব দেশের প্রবেশের ব্যাপারে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি।