জেড ক্যাটাগরিতে শাইনপুকুর সিরামিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারধারীদের লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ (দুর্বল) ক্যাটাগরিতে যাচ্ছে সিরামিক খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, শাইনপুকুর সিরামিকসকে বিদ্যমান ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। আগামী ৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ট্রানজেকশনস) রেগুলেশনস ২০১৩ অনুযায়ী গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে লভ্যাংশ ঘোষণা না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আজ সকালে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

এদিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে তাদের শেয়ারপ্রতি ক্ষতি হয়েছে ৮ পয়সা।