জেড ক্যাটাগরিতে সোনারগাঁও টেক্সটাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারধারীদের লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ (দুর্বল) ক্যাটাগরিতে যাচ্ছে বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সোনারগাঁও টেক্সটাইলকে বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ট্রানজেকশনস) রেগুলেশনস ২০১৩ অনুযায়ী গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে লভ্যাংশ ঘোষণা না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আজ বিকেলে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

এদিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে তাদের শেয়ারপ্রতি ক্ষতি হয়েছে ৮১ পয়সা। ২০১২ সালে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছিল ২৮ পয়সা।