প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৮তম বার্ষিক বিক্রয় সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোমেনুল হক (বাঁয়ে)। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী ওই সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোমেনুল হক। ২০৩৩ সাল পর্যন্ত বাংলাদেশের ওষুধ উৎপাদনে মেধাস্বত্ব ছাড় পাওয়ার সুবিধার বিষয়ে আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে সারা দেশ থেকে জেনারেল ফার্মার ১ হাজার ৮০০ বিক্রয় প্রতিনিধি অংশ নেন। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সারাহ মোমেন, বিক্রয় বিভাগের পরিচালক মীর জাকী আজম চৌধুরী এবং বিক্রয় বিভাগের প্রধান মো. ফারুক হোসেন। বিজ্ঞপ্তি।