জেনারেল ফার্মাসিউটিক্যালসের বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল ফার্মাসিউটিক্যালসের ২৭তম বার্ষিক বিক্রয় সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোমেনুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মেজর জেনারেল (অব.) এম শামসুল হক, পরিচালক সারাহ মোমেন, পরিচালক বিপণন মীর জাকী আজম চৌধুরী ও বিপণনপ্রধান মো. ফারুক হোসেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে দেড় হাজার বিক্রয় প্রতিনিধি অংশ নেন। বিজ্ঞপ্তি।