জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ারের দাম বেড়েছে ৩৩৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হলো জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। আজ বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়েছে। আজ লেনদেনের শুরুতে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩১ টাকা, যা লেনদেন শেষে দাঁড়ায় ৪৩ টাকা ৭০ পয়সায়। এ হিসাবে আজ এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের দাম ৩৩৭ শতাংশ বা ৩৩ টাকা ৭০ পয়সা বাড়ে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।এর আগে প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তিন কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ৩০ কোটি টাকা উত্তোলন করে। এর মধ্যে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ৩০ লাখ এবং মিউচুয়াল ফান্ডের জন্য ৩০ লাখ শেয়ার বরাদ্দ ছিল। বাকি দুই কোটি ৪০ লাখ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। প্রতিষ্ঠানটির বর্তমান অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৭ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। আইপিওর প্রক্রিয়া শেষে পরিশোধিত মূলধন ১১৭ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত হয়েছে। আইপিও বিবরণী (প্রসপেক্টাস) তথ্য অনুযায়ী ২০১১ সালে প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২.৯০ টাকা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ছিল ২২.৬৪ টাকা।