জেনেভায় তথ্যপ্রযুক্তি বিষয়ে ডিসিসিআই ও বেসিসের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) এবং সেন্টার ফর দি প্রমোশন অব ইমপোর্ট ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের বার্ষিক যৌথ পরামর্শক গ্রুপের সভায় নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড টু (এনটিএফ-২) শীর্ষক প্রকল্পবিষয়ক দলিলে স্বাক্ষর করেছে। নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড টু কর্তৃক অর্থায়িত এ প্রকল্প বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইটি) এবং আইটি এনেবেল সার্ভিসেস সেক্টরের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করবে। এ প্রকল্প বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের রপ্তানির সম্ভাবনা বাড়াতে সহায়ক হবে এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য প্রাক্কলিত বার্ষিক ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনেও বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম, বেসিসের সভাপতি মাহবুব জামান, আইটিসির উপ-নির্বাহী পরিচালক জিন ম্যারি পাগহাম এবং সিবিআইয়ের উপ-নির্বাহী পরিচালক ডিক ডি ম্যান নিজ নিজ সংস্থার পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।