জেবিসিসিআইয়ের পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) তিন উদ্যোক্তা প্রতিষ্ঠানকে ব্যবসায়িক উৎকর্ষ ও অর্থনীতিতে অবদানের জন্য পুরস্কার দিয়েছে। এর মধ্যে স্থানীয় বাজারে অবদান শ্রেণিতে বিএসআরএম, ব্যবসায়ে নতুন চিন্তা বাস্তবায়ন শ্রেণিতে মতিন স্পিনিং মিলস এবং পণ্য রপ্তানি শ্রেণিতে জাপানি বিনিয়োগে প্রতিষ্ঠিত অপি-সীড কোম্পানিকে (বিডি) পুরস্কার দেওয়া হয়। ঢাকার একটি ক্লাবে সম্প্রতি এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা, জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি মাতসুশিরো হোরিগুচি এবং জেবিসিসিআইয়ের পরিচালক তারেক রাফি ভূঁইয়া ও সাধারণ সম্পাদক শামসুল আলম জাহাঙ্গীর।
বিজ্ঞপ্তি