জেলা পর্যায়ে কেন্দ্রীয় তাপসুবিধা কেন্দ্র স্থাপনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৪০ হাজার ক্ষুদ্র প্রকৌশল কারখানার জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে কেন্দ্রীয় তাপসুবিধা কেন্দ্র (হিট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টার) স্থাপন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ‘শিল্প খাতে ধাতব পদার্থ নির্ধারণ ও সঠিক মাত্রার তাপ’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।বুয়েটের ধাতব প্রকৌশল (এমএমই) বিভাগ আয়োজিত এ সেমিনার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এমএমই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম নজরুল ইসলাম, অধ্যাপক ড. মোহর আলী, ড. কাজী মো. সরওয়ার্দী বক্তব্য রাখেন বলেন শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক ধাতব পদার্থ নির্ধারণ ও যথাযথ মাত্রায় তাপ প্রয়োগ না করায় বাংলাদেশে উৎপাদিত খুচরা যন্ত্রাংশের কার্যক্ষমতা আমদানিকৃত যন্ত্রাংশের চেয়ে অনেক কম। সঠিক মাত্রার তাপ প্রয়োগের ওপর অটোমোবাইল, প্লাস্টিক মোল্ড, মেশিন টুলস, ডাইস, সার্জিক্যাল ইকুইপমেন্ট, জুট ও টেক্সটাইল মেশিনের যন্ত্রাংশের গুণগত মান নির্ভর করে বলে তাঁরা উল্লেখ করেন। দুই দিনব্যাপী এ সেমিনারে বাংলাদেশ নৌবাহিনী, মেশিন টুলস ফ্যাক্টরি, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড, ইস্টার্ন টিউবস, ন্যাশনাল টিউবসসহ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন কারখানা ও বেসরকারি মালিকানাধীন শিল্প-কারখানার ৪৬ জন প্রকৌশলী অংশ নিচ্ছেন।