জেলাভিত্তিক ৫১৭ সেরা করদাতা
সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের ৫১৭ সেরা করদাতাকে সম্মাননা জানাবে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত সোমবার কোন জেলা থেকে কারা সেরা করদাতা হয়েছেন, তা উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে।
ঢাকা সিটি করপোরেশন থেকে দীর্ঘ সময়ের করদাতা সম্মাননা পাবেন এ বি এম শফিউল আলম ও এম এ কুদ্দুস। আর সর্বোচ্চ করদাতা এ কে আজাদ, আবদুল কাদের ও এস এ কে একরামুজ্জামান। নারী করদাতা ইয়াসমিন খান কবির ও তরুণ করদাতা শান্তনু সিংহ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সেরা দীর্ঘ সময়ের করদাতা এনামুল হক ও আহমদ হোসেন। সেরা করদাতা নাছির উদ্দিন, আবুল কাশেম ও ফারহানা মোনেম। নারী করদাতা তাহসিন জোহায়ের ও তরুণ করদাতা শিহাবউদ্দিন।
রাজশাহী সিটি করপোরেশনের দীর্ঘ সময়ের করদাতা আবু বাক্কার ও মাজেদ হোসেন, সেরা করদাতা মেরাজুল হক, হারুন অর রশীদ ও ওমর আলী। নারী করদাতা নাসরিন বেগম ও তরুণ করদাতা আক্তারুজ্জামান খান।
খুলনা সিটি করপোরেশনের দীর্ঘ সময়ের সেরা করদাতা অমরকুমার শিকদার ও এবাদুল্লাহ গাজী, সেরা করদাতা তহিদুল ইসলাম আজাদ, এস এম আজিজুল আলম ও আবদুল হামিদ সরদার। নারী করদাতা নুসরাত রহমান ও তরুণ করদাতা শরীফ মোহাম্মদ ওহিদুজ্জামান।