প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফল উদ্যোক্তা হিসেবে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অব বাংলাদেশ ২০১৬ (টিওওয়াইপি)’ পুরস্কার পেয়েছেন কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান করিম। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ সম্প্রতি রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জেসিআই বাংলাদেশের সভাপতি শাখাওয়াৎ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি