জেসিআইয়ের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে
জুনিয়র চেম্বার অব কমার্স (জেসিআই) বাংলাদেশের নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।গত রোববার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি শহীদ উদ্দিন আকবরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এম এ রউফ চৌধুরী, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর এবং সিনেটর ও জেসিআইয়ের সাবেক সভাপতি নেসার মাকসুদ খান বক্তব্য দেন।অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ছয়টি চ্যাপ্টারের সভাপতিদের কাছে দায়িত্বের চেইন হস্তান্তর করা হয়। নতুন সভাপতিরা হলেন: আহমেদ আশফাকুর রহমান (ঢাকা-পূর্ব), মাহিব একরাম (ঢাকা-পশ্চিম), মাহবুব মানিক (ঢাকা-সেন্ট্রাল), রেহানা পারভীন (ঢাকা-উত্তর), মোস্তাফিজুর রহমান সোহেল (ঢাকা-দক্ষিণ) ও আবদুল মইন (চট্টগ্রাম-সেন্ট্রাল)। বিজ্ঞপ্তি।