জেসিআইয়ের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
তরুণ পেশাজীবীদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা কেন্দ্রের প্রথম মাসিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে জেসিআই ঢাকা কেন্দ্রের ৪০ জনেরও বেশি সাধারণ সদস্যের উপস্থিতিতে নতুন সদস্যদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। উপস্থাপন করা হয় ২০১২ সালের কর্মপরিকল্পনা। অতিথি ও বিশেষ অতিথিদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা পদক।মাসিক সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের (জেসিআইবি) ২০১২-এর ন্যাশনাল প্রেসিডেন্ট ফাহিম আদনান খান। জেসিআই শ্রীলঙ্কার ২০১১-এর ন্যাশনাল প্রেসিডেন্ট ফাত্তি মোহাম্মদ। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই শ্রীলঙ্কার ভাইস প্রেসিডেন্ট। কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সহসভাপতি তারিকুল ইসলাম মনির, সহসভাপতি মোহাম্মদ আরিফ ইকবাল, নাফিস মুনতাসির, সুমন হাওলাদার, মাসফিক খানসহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রদর্শিত হয় পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ‘দ্য সিক্রেট' । বিজ্ঞপ্তি।