জোর তদারকিতে মূল্যসূচক বাড়ল
অস্বাভাবিক লেনদেন বন্ধে গতকাল মঙ্গলবার তদারকি জোরদার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কতর্ৃপক্ষ। আর তার প্রভাব গিয়ে পড়েছে বাজারের মূল্যসূচকে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক সামান্য বেড়েছে। যদিও লেনদেনের অধিকাংশ সময়জুড়ে এই সূচকটি নেতিবাচক অবস্থানে ছিল। বাজার-সংশি্লষ্ট ব্যক্তিরা জানান, তদারকি বাড়ানোর ফলে গতকাল বাজারে বিক্রির চাপ কিছুটা কম ছিল। তাই দিন শেষে সূচকের বড় ধরনের কোনো পতন ঘটেনি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকও গতকাল সামান্য বেড়েছে। তবে দুই বাজারেই সূচক বাড়লেও লেনদেন কমেছে। জানা গেছে, মঙ্গলবার ডিএসইর একাধিক তদারকি দল লেনদেনের শীর্ষে থাকা ছয়টি ব্রোকারেজ হাউস পরিদর্শন করে। এ সময় তারা হাউসগুলোর লেনদেনের বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে। ডিএসইর তদারকি দলের সদস্যরা যেসব ব্রোকারেজ হাউস পরিদর্শন করেছেন সেগুলো হলো: আইডিএলসি সিকিউরিটিজ, হ্যাক সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, বর্্যাক ইপিএল ও গে্লাব সিকিউরিটিজ।সংশি্লষ্ট ব্যক্তিরা জানান, অনিয়ম ও অস্বাভাবিক বিক্রির চাপ কমাতেই তাৎক্ষণিকভাবে এসব হাউস পরিদর্শনে যায় ডিএসইর দল। এর আগে গত মাসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর যেৌথ পরিদর্শক দল বেশ কিছু ব্রোকারেজ হাউস পরিদর্শন করে। পরে ওই সব হাউসের কয়েকটির অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখতে তদন্ত দল গঠন করে এসইসি। এরই ধারাবাহিকতায় গতকাল এসইসি আরও দুটি ব্রোকারেজ হাউসের অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখতে আলাদা দুটি তদন্ত দল গঠন করেছে। হাউস দুটি হলো: রেমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ ও ওয়াইফাং সিকিউরিটিজ। ডিএসইর ওয়েবসাইটে গতকাল এই তথ্য প্রকাশ করা হয়েছে।এসইসি সূত্র জানায়, রেমনস ইনভেস্টমেন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ বা তথ্য খতিয়ে দেখবেন সংস্থাটির উপপরিচালক ওহিদুর রহমান। আর এসইসির সহকারী পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানকে ওয়াইফাং সিকিউরিটিজের লেনদেনের তথ্য তদনে্তর দায়িত্ব দেওয়া হয়েছে। দুই কমিটিকে পঁাচ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা বা স্কিম ঘোষণার পরদিন গত সোমবার বাজারে বড় ধরনের দরপতন ঘটে। তাই বড় ধরনের দরপতন রোধে গতকাল সকাল থেকেই তৎপর ছিল নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসই কতর্ৃপক্ষ। সোমবার বড় ধরনের দরপতন সত্ত্বেও লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। কিন্তু গতকাল লেনদেন ১০০ কোটি টাকার ওপরে কমে গেছে। গতকাল ডিএসইতে প্রায় ২০০ কোটি টাকার লেনদেন হয়, আগের দিনের চেয়ে যা ১০৪ কোটি টাকা কম। এদিন ঢাকার বাজারে ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচক বেড়ে দঁাড়িয়েছে চার হাজার ৩৮৯ পয়েন্টে। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক মঙ্গলবার সামান্য বেড়ে দঁাড়িয়েছে ১২ হাজার ৬৭৬ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে প্রায় ৩৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম।