জৈবপ্রযুক্তি নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের উন্নয়ন চাহিদা পূরণে জৈবপ্রযুক্তির প্রয়োগবিষয়ক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার আগামী ২৫-২৬ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। কমিটি ফর অ্যাকশন, রিসার্চ, এক্সটেনশন অ্যান্ড সার্ভিসেস (কেয়ারস) এই সেমিনারের আয়োজন করছে।সম্মেলনে উপস্থাপনের জন্য কৃষি, স্বাস্থ্য, খাদ্য, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সম্ভাবনা ও প্রাণীবিজ্ঞান ক্ষেত্রে জৈবপ্রযুক্তিবিষয়ক গবেষণার সারপত্র আগামী ১৫ এপ্রিলের মধ্যে ই-মেইলের (skroy1950 @gmail.com) মাধ্যমে পাঠানো যাবে। বিস্তারিত জানতে ই-মেইল করা যাবে Azizkms@ gmail.com এবং [email protected] ঠিকানায়। বিজ্ঞপ্তি।