জ্বালানি তেল সরবরাহে স্বয়ংক্রিয় ব্যবস্থা চট্টগ্রাম বিমানবন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহব্যবস্থা চালু হয়েছে।
গতকাল বুধবার সকালে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান এ ব্যবস্থার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক খান বলেন, এ বিমানবন্দরকে সম্পূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার অঙ্গীকার ছিল এই সরকারের। শিগগিরই আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকায় এ বিমানবন্দর যুক্ত হচ্ছে।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা চালু হওয়ায় আগের চেয়ে দশ ভাগের মাত্র এক ভাগ সময় লাগবে তেল সরবরাহে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক এম এ খায়ের, বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-এ-আলম প্রমুখ।
স্বয়ংক্রিয় ব্যবস্থায় বিমানে জ্বালানি তেল সরবরাহে সময় সাশ্রয় হবে। উড়োজাহাজের গড় অবস্থান সময়ও কমবে।
আগে যেখানে সনাতন পদ্ধতিতে একটি ডিসি-১০ বা বোয়িং-৭৭৭ উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহে প্রায় এক ঘণ্টা সময় লাগত, এখন সেখানে প্রায় ২০ মিনিটে তেল সরবরাহ সম্ভব হবে।
একই সঙ্গে আটটি পয়েন্ট থেকে আটটি উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহ করা যাবে।
প্রসঙ্গত, বিমানে জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি ২০১২ সালে এ প্রকল্প হাতে নেয়। প্রায় সোয়া ১৩ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন হয়।