জ্বালানি তেলের দাম কমানোর সুফল নিম্নআয়ের মানুষ পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম কমানোর সুফল দেশের নিম্নআয়ের মানুষ পায়নি বলে দাবি করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব।

সংগঠনটি বলেছে, ডিজেলের দাম লিটারপ্রতি তিন টাকা কমানোয় ব্যবসায়ীরা বছরে ৯৯০ কোটি টাকার সুফল পাচ্ছেন। এর ফলে যে পরিবহন ভাড়া ও অন্যান্য খরচ কমার কথা তা সমন্বয় হয়নি।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ক্যাবের পক্ষ থেকে এই দাবি করা হয়।

এতে ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, তেল বিক্রি করে সরকারের যে লাভ হচ্ছে তা আলাদা একটি তহবিলে রাখা উচিত। এতে আগামীতে ভোক্তাদের ওপর চাপ পড়বে না।