জ্বালানি তেলের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক সরবরাহ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে গতকাল মঙ্গলবার জ্বালানি তেলের দাম কমেছে।
নিউইয়র্কে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) কেনাবেচায় জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ সেন্ট কমে ৯২ দশমিক ৯০ ডলারে নেমে এসেছে। অপর দিকে, ব্রেন্ট নর্থ সির অশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট কমে ১০৮ ডলার হয়েছে।
বিশ্লেষকেরা অবশ্য মনে করেন, বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা কোন দিকে যায়, সেটির ওপরও নির্ভর করবে তেলের দামের ওঠা-নামা।