জ্বালানি বিষয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জ্বালানিবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই সেমিনারের আয়োজন করছে। সোনারগাঁও হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বিইআরসি গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিইআরসির কারওয়ান বাজারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করাই মূলত এই সেমিনারের মূল উদ্দেশ্য। বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, সদস্য ইমদাদুল হক ও সেলিম মাহমুদ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।