জ্বালানি সাশ্রয়ে আইআইডিএফসি ও এডিবির চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জ্বালানিনির্ভর প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের লক্ষ্যে ৬০ লাখ মার্কিন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (আইআইডিএফসি) সঙ্গে একটি ঋণচুক্তি করেছে এডিবি। আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান খান ও এডিবির মহাপরিচালক ফিলিপ এরকুইয়াগা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এডিবির পক্ষে মিশেল ব্যারো ও মার্টিন লিমোইন, আইআইডিএফসির ভাইস চেয়ারম্যান এম সাইদুজ্জামান, পরামর্শক সৈয়দ তানভীর হুসেইন, ঋণ বিভাগের প্রধান রফিকুল ইসলাম, এসএমই বিভাগের প্রধান রাসেল শাহরিয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি।