প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচেতনতাই পারে জাতিকে জ্বালানিসাশ্রয়ী করে গড়ে তুলতে। এই ধারণাকে সামনে রেখে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) দেশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে জ্বালানি সাশ্রয়ে সচেতনতামূলক স্কুলিং প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামগুলোতে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করছে এনার্জিপ্যাক। ঢাকা শহরের প্রথম স্কুল হিসেবে সম্প্রতি মিরপুরে মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলে এ সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করা হয়। এতে ছিলেন স্রেডার চেয়ারম্যান বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার, স্রেডার সদস্য সিদ্দিক জোবায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি