জ্বালানির দাম বাড়াল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এ নিয়ে দেশটি গত মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পণ্যটির দাম বাড়াল।বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পরিস্থিতিতে চীনও এ পণ্যের দাম বাড়িয়েছে। ফলে, সরকার মূল্যস্ফীতি কমানোর যে পদক্ষেপ নিয়েছে, সেটির বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।চীন অবশ্য জ্বালানি তেলের দামে ভর্তুকি দিয়ে থাকে। তা সত্ত্বেও দেশটি গত রোববার থেকে পেট্রল ও ডিজেলের দাম টনপ্রতি ৫৩ ডলার বাড়িয়েছে।সর্বশেষ পদক্ষেপে প্রতি লিটার পেট্রলে চার সেন্ট ও ডিজেলে পাঁচ সেন্ট দাম বাড়ানো হয়েছে।বিশ্লেষকেরা অবশ্য বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকলে চীনের অভ্যন্তরীণ বাজারেও দাম বাড়ানোর প্রয়োজনীয়তা থাকতে পারে।মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোতে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যে কারণে এরই মধ্যে পণ্যটির দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।চায়না ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) জানিয়েছে, জ্বালানি ও তেলের চাহিদা কমানোর জন্য এর দাম কমানোটা জরুরি হয়ে পড়েছে। সূত্র: বিবিসি।