প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির মিরপুর সড়কে অবস্থিত সপ্তক মাহবুবা গ্র্যান্ডিউরে জুয়েলারি প্রতিষ্ঠান জড়োয়া হাউসের নতুন শোরুম গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে। শোরুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বাদল রায়। এ দিন প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের নাম ঘোষণা করে। অনুষ্ঠানে শিশিরসহ অন্যান্য শ্রেণি-পেশার অতিথি এবং জড়োয়া হাউসের প্রধান নির্বাহী অভি রায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি