জয়পুরহাট চেম্বারের নির্বাচন এক মাসের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল স্থগিত ঘোষণা করা হয়েছে।চেম্বারের একজন সদস্যের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সম্প্রতি এ আদেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট একটি রুল জারি করে চার সপ্তাহের মধ্যে রিটের প্রতিপক্ষ ১০ জনকেও কারণ দর্শাতে বলেছেন।জানা গেছে, চেম্বারের সদস্য নূর মোহাম্মদ হাইকোর্টে এ রিট আবেদন করেন। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিচালক, এফবিসিসিআইয়ের সভাপতি, জয়পুরহাট চেম্বারের সভাপতি এবং চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে রিট আবেদনটি করেন তিনি। এদিকে জয়পুরহাট চেম্বারের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান কে এম লায়েক আলী জানান, তাঁরা নির্বাচন এক মাসের জন্য স্থগিত রাখার ব্যাপারে হাইকোর্ট থেকে একটি ফ্যাক্সবার্তা পেয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।