জয়পুরহাট চেম্বারের নির্বাচন ৩০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। জেলা শহরের বাগিচাপাড়া এলাকায় চেম্বারের নিজস্ব ভবনে ওই দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচনী প্রচার-প্রচারণা ইতিমধ্যে জমে উঠেছে। চেম্বারের নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে জয়পুরহাট ব্যবসায়ী পরিষদ ও জয়পুরহাট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে ব্যবসায়ীদের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন আবদুল হাকিম মণ্ডল ও জিয়াউল হক। অন্যদিকে, জয়পুরহাট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন আমিনুল বারী ও মাহমুদুল হক।
এবারের নির্বাচনে সাধারণ শ্রেণিতে ১২ জন ও সহযোগী শ্রেণিতে ছয়জন প্রার্থী মিলিয়ে মোট ১৮ জন নির্বাচিত হবেন। সাধারণ শ্রেণিতে ভোটার সংখ্যা ৬০১ এবং সহযোগী শ্রেণিতে ১৬২ জন।
ব্যবসায়ী পরিষদের নেতা জিয়াউল হক জানান, তাঁরা সব সময় জেলার ব্যবসায়ীদের সোচ্চার ছিলেন। ভবিষ্যতেও থাকবেন। অন্যদিকে, ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা আমিনুল বারীও দাবি করেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাঁরা সব সময় কাজ করবেন।