জয়পুরহাটে রাকাবের মূল্যায়ন সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের কার্যক্রমের ওপর এক মূল্যায়ন সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, মহাব্যবস্থাপক আবু হানিফ খান, অডিট কর্মকর্তা মো. হোসেন আলী এবং উপপরিচালক মাহবুবুল আলম বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটে রাকাবের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল ওয়াছেক।