ঝরে পড়া শিশুদের জন্য ম্যারিকোর শিক্ষাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় সারা দেশে বিদ্যালয়বহির্ভূত ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের জন্য ৭৫টি শিশুশিক্ষা কেন্দ্র স্থাপন করেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব কেন্দ্র স্থাপনের খবর জানায় প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে ম্যারিকোর ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি হেড আদিত্য সোম এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহসানুর রহমান এবং প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। ঢাকা আহ্ছানিয়া মিশন বর্তমানে বাংলাদেশের ২৬টি জেলায় শিশুশিক্ষা কেন্দ্র পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।