ঝালকাঠি চেম্বারের নির্বাচন ১ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ জুন।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৬ এপ্রিল ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল, ২১ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ ও ৩০ এপ্রিল তা দাখিল এবং ১৮ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন গত বুধবার চেম্বার ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এ সময়ে বোর্ডের সদস্য মো. আনোয়ার হোসেন ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় চেম্বারটির কার্যনির্বাহী পর্ষদ ভেঙে দিয়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম সোহেলকে প্রশাসক নিয়োগ করে। সেই সঙ্গে ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানেরও নির্দেশ দেয় মন্ত্রণালয়। এরপর প্রশাসক ১০ মার্চ তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করেন।ঝালকাঠি চেম্বারের ২০১৩-১৫ সাল মেয়াদি কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি ও সহযোগী গ্রুপে পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।