ঝুঁকি-ব্যবস্থাপনা টুলকিট চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মাইক্রোসেভ সম্প্রতি ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) সঙ্গে যৌথভাবে ঝুঁকি-ব্যবস্থাপনা টুলকিট চালু করেছে।ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর (এমএফআই) মাধ্যমে দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমে সহযোগিতা করা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিরাজমান সম্পর্ক আরও শক্তিশালী করাই এর প্রাথমিক উদ্দেশ্য।বেসরকারি সংস্থা আশার সভাপতি শফিকুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই টুলকিটের উদ্বোধন করেন।উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আইএনএমের ভিজিটিং রিসার্চ ফেলো রশিদ ফারুকী, ব্র্যাক ইন্টারন্যাশনালের উপনির্বাহী পরিচালক ইমরান মতিন, সিডিএফের চেয়ারম্যান মোশাররফ হোসেন ও নির্বাহী পরিচালক আবদুল আওয়াল, এমআরএর অর্থনীতিবিদ মাসুদুর রহমান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দক্ষিণ এশিয়ার রিজিওনাল হেড অব ডেভেলপমেন্ট অর্গানাইজেশন্স জোসেফ সিলভানাস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের হেড অব ডেভেলপমেন্ট অর্গানাইজেশন্স রোজিনা রাজ্জাক ও মাইক্রোফিন্যান্সের সহযোগী পরিচালক তানভীর আহমেদ।বক্তারা ঝুঁকি-ব্যবস্থাপনা ও ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এই টুলকিটের প্রয়োজনীয়তার বিষয়ে তাঁদের অভিমত ব্যক্ত করেন।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগী পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘এই টুলকিট তৈরি করতে আমরা প্রচুর সময় ও সম্পদ ব্যয় করেছি এবং দেশের শীর্ষস্থানীয় টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট এজেন্সি মাইক্রোসেভকে এর সঙ্গে যুক্ত করেছি।’তানভীর আহমেদ আরও বলেন, ‘এই উদ্যোগ বিশ্বব্যাপী উন্নয়ন সংস্থাগুলোকে শক্তিশালী করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভিন্নমুখী কার্যক্রমের একটি অংশ।’ বিজ্ঞপ্তি।