ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে জনতা ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেড সম্প্রতি ‘পরিবেশবান্ধব ব্যাংকিং ও পরিবেশ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে। এতে ব্যাংকের ২৩ জন কর্মকর্তা অংশ নেন।কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক তপন কুমার ঘোষ। কর্মশালাটির সমন্বয় করেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মাহফুজা খাতুন। বিজ্ঞপ্তি।