ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ইবিএলের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি ‘ব্যাংকিং কার্যক্রমে পরিচালন ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য প্রধান কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক এস কে সুর চৌধুরী ও উপপরিচালক মো. আরিফুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন ইবিএলের হেড অব অপারেশন মাহবুবুল আলম তৈয়ব ও আইসিসিডির প্রধান শেখ মাহফুজুল হক। বিজ্ঞপ্তি।