ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে পূবালী ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে কর্মকর্তাদের সচেতন করতে সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স বিভাগ এক কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী।কর্মশালার রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক শেখ মোজাফফর হোসেন। এতে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহবুব মুস্তাফিজুর রহমান, মহাব্যবস্থাপক ও সিএফও সাঈদ আহমেদ, মহাব্যবস্থাপক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী, নিরীক্ষা বিভাগের মহাব্যবস্থাপক মো. শাহ আলমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করেন। আলোচকেরা ব্যাংকিং ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা, মানি লন্ডারিং প্রতিরোধ প্রভৃতি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।