ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড আয়োজিত ‘রিস্ক ম্যানেজমেন্ট’ বা ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক এক কর্মশালা সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী প্রধান বক্তা এবং উপপরিচালক মো. আরিফুজ্জামান ও মো. আমিনুর রহমান চৌধুরী অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানেরা এবং ঢাকাভিত্তিক শাখাগুলোর ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।