টঙ্গীতে আইডিএলসি গ্রুপের নতুন শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীতে সম্প্রতি আইডিএলসি গ্রুপের ২৭তম শাখা উদ্বোধন করা হয়েছে।এই শাখায় গ্রাহকদের জন্য থাকছে এসএমই ঋণ, মেয়াদি ঋণ, লিজ ফাইন্যান্স সার্ভিস, মহিলা উদ্যোক্তা ঋণ, বাণিজ্যিক যানবাহন ঋণ, সাপ্লায়ার ফাইন্যান্স সার্ভিস, গৃহঋণ, গাড়িঋণ, পারসোনাল লোনসহ বিভিন্ন ধরনের ডিপোজিট বা সঞ্চয়ী স্কিমের সুবিধা।শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে আইডিএলসির মহাব্যবস্থাপক ও প্রধান অর্থ কর্মকর্তা এইচ এম জিয়াউল হক খান এবং এসএমই বিভাগের প্রধান জাহিদ ইবনে হাই উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।