টঙ্গীতে শাহ্জালাল ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই/কৃষি শাখার কার্যক্রম শুরু হয়েছে। এটি এই ব্যাংকের ৫৩তম শাখা।ব্যাংকের পরিচালক মো. তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার এ শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী।অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকদের মধ্যে মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হাসান ও সৈয়দ নুরুল আরেফীন, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. মুখতার হোসেন ও মো. আবদুল জব্বার চৌধুরী এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।