টম কামিংস আজ ঢাকায় আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যানেজমেন্ট কনসালট্যান্ট বা ব্যবস্থাপনা পরামর্শক টম কামিংস আজ শুক্রবার ঢাকা আসছেন। এক সপ্তাহের এই সফরে তিনি ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য কর্মশালা পরিচালনা করবেন। কামিংস একজন কোম্পানির নির্বাহী পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা-বিষয়ক পরামর্শক। তিনি ২৫ বছর ধরে শিল্প ও আর্থিক খাতের এই পেশায় রয়েছেন। তিনি ইউনিলিভার, এবিএন এএমআরও ব্যাংক, শেল, কম্পাস গ্রুপ, ফরটিস, ম্যারাকন ও বিইউপিএ প্রভৃতি প্রতিষ্ঠানে উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ট্যালবার্গ ফাউন্ডেশনের পর্ষদ সদস্য।
বিজ্ঞপ্তি