প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে পরিবহন সেবা দেওয়ার চার বছর পূর্তি উপলক্ষে সিঙ্গাপুর ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশের যাত্রীদের জন্য আকর্ষণীয় ভাড়ার ঘোষণা দিয়েছে টাইগার এয়ার। সিঙ্গাপুর এয়ারলাইনসের সহায়ক প্রতিষ্ঠানটির এই সেবা পেতে ২৭ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে টিকিট কিনতে হবে এবং ১৩ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বরের মধ্যে ভ্রমণ করতে হবে। টাইগার এয়ার বর্তমানে ঢাকা-সিঙ্গাপুর রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।