টাকা ফেরত আনতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে যেসব বাংলাদেশি সেকেন্ড হোম বা এ রকম কর্মসূচির আওতায় বিদেশি বাড়ি কিনেছেন, তাঁদের অর্থ কীভাবে দেশে ফেরত আনা যায়, তা যাচাই করতে একটি কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যুগ্ম কমিশনার সাব্বির হোসেনের নেতৃত্বে চার সদস্যের এই কমিটিকে ৩০ দিনের মধ্যে রাজস্ব বোর্ডের কাছে প্রতিবেদন দাখিল করতে হবে। এতে এই ধরনের অর্থ দেশে ফিরিয়ে আনার পদ্ধতি ও কৌশল সুপারিশ করতে হবে। উল্লেখ্য, গত মাসেই এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন এক অনুষ্ঠানে মালয়েশিয়ায় সেকেন্ড হোমসহ বিভিন্ন দেশে বাড়ি কিনে দীর্ঘমেয়াদি আবাসন সুবিধা গ্রহণকারী বাংলাদেশিদের ওপর কর আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।