টাকার বিনিময় হার পুনর্নির্ধারণের দাবি জানাল ইএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় টাকার বর্তমান বিনিময় হার সাময়িকভাবে যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণ করতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেছে দেশের রপ্তানিকারকদের সমিতি ইএবি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে গতকাল রোববার পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাণিজ্য ও অর্থসচিবের কাছেও একই ধরনের চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যে ভারত হচ্ছে বাংলাদেশের অধিকাংশ রপ্তানিপণ্যের একটি প্রতিযোগী দেশ। রুপির দরপতনের কারণে ভারতীয় রপ্তানিকারকেরা রপ্তানি বিলে অধিক হারে আয় করতে সক্ষম হচ্ছেন।