টাঙ্গাইলে আজ জেলা পর্যায়ে সরকারি ক্রয়বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয় কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা, দরদাতা ও অন্যান্য স্টেকহোল্ডারের সমন্বয়ে টাঙ্গাইলে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি কর্মশালা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক কর্মশালাটির উদ্বোধন করবেন।বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) পিপিআর-২-এর আওতায় সারা দেশে জেলা পর্যায়ে এ কর্মশালার আয়োজন করছে। ইতিমধ্যে ঢাকার পার্শ্ববর্তী পাঁচটি ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি।