টাঙ্গাইলে ইস্টার্ন ব্যাংকের ৪৪তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের রহমান সেন্টারে এর ৪৪তম শাখা চালু করেছে।ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান সম্প্রতি ব্যাংকের এই নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের আইসিসিডির প্রধান মাহবুবুল আলম তৈয়ব, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা, এসএমই বিজনেস প্রধান খোরশেদ আলম, প্রশাসন ও নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) আবদুস সালাম এবং বিপণন ব্যবস্থাপক ইরফান ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।