টাঙ্গাইলে করদাতা উদ্বুদ্ধকরণ সভা
করদাতা উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় টাঙ্গাইলে সম্প্রতি নতুন করদাতাদের আয়কর শনাক্তকরণ নম্বর এবং সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা আয়কর অফিস স্থানীয় ভাসানী হলে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান।জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আলী তালুকদার এর সভাপতিত্ব করেন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামিল হাসান, পৌর মেয়র সাহিদুর রহমান খান, কর অঞ্চল-৪-এর যুগ্ম কমিশনার স্বপন কুমার রায়, টাঙ্গাইলের উপ-কর কমিশনার মো. মহিদুল ইসলাম, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি খন্দকার আশরাফুজ্জামান, ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, টাঙ্গাইলের সর্বোচ্চ করদাতা বদিউজ্জামান ফারুক, দীর্ঘমেয়াদি করদাতা যুগলপদ সাহা প্রমুখ বক্তব্য দেন।