টাঙ্গাইলে পাঁচ শতাধিক নতুন করদাতাকে সনদ প্রদান
করদাতা উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় টাঙ্গাইলে পাঁচ শতাধিক মানুষ আয়কর প্রদান করেছেন। টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নতুন করদাতার হাতে গত সোমবার করদাতা শনাক্তকরণ নম্বরের (টিআইএন) সনদ তুলে দেওয়া হয়।জেলা ট্যাক্সেস বারের সভাপতি শওকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. আবুল কাশেম।অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার, অতিরিক্ত কর কমিশনার এ কে বোরহান উদ্দিন, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, সিভিল সার্জন আবদুল বাছিত, যুগ্ম কর কমিশনার মো. আসাদুজ্জামান, টাঙ্গাইল সার্কেলের উপ-কর কমিশনার মহিদুল ইসলাম, টাঙ্গাইল শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর খান, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি খ. আশরাফুজ্জামান স্মৃতি, জ্যেষ্ঠ কর আইনজীবী যুগলপদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।