টাঙ্গাইলে বেস্ট ইলেকট্রনিকসের শোরুম চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেস্ট ইলেকট্রনিকস টাঙ্গাইলের পুরোনো বাসস্ট্যান্ডের হবিবর রহমান প্লাজায় সম্প্রতি ১৪তম শোরুম বা বিক্রয়কেন্দ্র খুলেছে। এতে গৃহস্থালিতে ব্যবহার্য ইলেকট্রনিকস সামগ্রী কিস্তিতেও বিক্রি হচ্ছে।বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান। এ সময়ে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এল আর খান, আতিউর রহমান, টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বেস্ট ইলেকট্রনিকসের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক নাজমুল হক, সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মুসলিম উদ্দিন ও টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক রিপন কুমার সরকার। বিজ্ঞপ্তি।