টাঙ্গাইলে শাহ্জালাল ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল শহরের মেইন রোডের নিরালা মোড়ে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৬১তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।টাঙ্গাইল জেলা পরিষদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান শওকত আলী তালুকদার প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার। বিজ্ঞপ্তি।