প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলবাসীর জন্য এক ছাদের নিচে স্যামসাংয়ের আসল পণ্যের চাহিদা মেটাতে নতুন একটি ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। ব্র্যান্ড শপটি টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের ২৪৩৩ নম্বর হোল্ডিংয়ের বাছেদ খান টাওয়ারে অবস্থিত। স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন এবং ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেডের গ্রুপ সিইও চুন সু মুন এই ব্র্যান্ড শপটির উদ্বোধন করেন। এতে আরও উপস্থিত ছিলেন স্যামসাং হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস ফিরোজ মোহাম্মদ। বিজ্ঞপ্তি।