টাঙ্গাইলের গারোবাজারে সোনালী ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারোবাজারে সোনালী ব্যাংকের ১১৯৪তম শাখা খোলা হয়েছে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক সুভাষ সিংহ রায় ও জান্নাত আরা হেনরী। এতে ব্যাংকের ময়মনসিংহ কার্যালয়ের মহাব্যবস্থাপক ওমর ফারুক ভূঞা সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক ও কৃষক লীগের সভাপতি আজিজুল হক লুলু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।